প্রিন্ট এর তারিখঃ Nov 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2026 ইং
৩তম বর্ষে পদার্পণ করেছে ডে নাইট নিউজ

ভাটারা থানায় কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় নিয়ে পথচলা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ডে-নাইট নিউজ’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গত ৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল চৌরাস্তায় ডে-নাইট নিউজের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডে-নাইট নিউজের বার্তাপ্রধান সুয আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকাটির প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদক সাদেকুল ইসলাম সাদিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মো. সফিক, সুরাইয়া বেগম, বেবি বড়ুয়া, মো. আক্কাস আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ডে-নাইট নিউজের শুভানুধ্যায়ীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির এই সময়ে সত্য, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা অত্যন্ত চ্যালেঞ্জিং।
সকল কিছুর স্বত্বাধিকারঃ ডে-নাইট-নিউজ